স্টাফ রিপোর্টার
অকালে মারা যাওয়া মৎস্য ব্যবসায়ী মফিজুল হকের পরিবারকে সহযোগিতা করেছে সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট অসহায় মৎসজীবী সংঘ।
রবিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক বস্তা চাল, ৫ লিটার তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু, ১ কেজি ধনিয়া ও মরিচ, ১ কেজি রসুন, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ টি শাড়ি, ২টি নুডুস ও ২ টি লাচ্ছি দেয়া হয়।
এসময় সংগঠনের পরিচালক মো. আল আমিন বলেন, পৌর কিচেন মার্কেট অসহায় মৎসজীবী সংঘ সব সময় অসহায় ব্যবসায়ীদের পাশে আছে। আমরা অকাল মৃত্যুতে আমাদের একজন সহযোগি মৎসজীবী ব্যবসায়ী মফিজুল হককে হারালাম। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট অসহায় মৎসজীবী সংঘের সভাপতি মো. সাবান উদ্দিন, সহ সভাপতি আল আমিন (২), সহ সাধারণ সম্পাদক হিমু মিয়া, কোষাধ্যক্ষ মো.আমীন হাচান অলিক, সদস্য জহুর আলী, আবু সাইদ, তহুর মিয়া, খোকন মিয়া, জাহিদুর মিয়া, আজাদ মিয়া, মনসুর মিয়া, সহিবুর মিয়া, মুক্তার আলী প্রমুখ।


