মৎস্য বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
মাছ ধরা, পরিবহণ ও বাজারজাতকরণ, আহরণোত্তর ক্ষতির কারণ ও ধরণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের কাজীর পয়েন্ট এলাকায় মৎস্য ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তাগণসহ অন্যান্যরা অংশ নেন।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. মুতালেব হুসেন, জাতীয় প্রকল্প সমন্বয়কারী সায়লা আক্তার, মৎস্য কর্মকর্তা সুণীল ম-ল। প্রশিক্ষণে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।