আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌর এলাকায় যাতায়াতের রাস্তায় বেড়া দেওয়ায় গত ৮ দিন ধরে গৃহবন্দি হয়ে পড়েছে। মানবিক সহায়তা চেয়ে পরিবারের পক্ষে লিখিতভাবে আবেদন করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
কাছে।
আবেদনপত্র থেকে জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর এলাকার বাসিন্দা বেসরকারি চাকুরিজীবী সত্যজিৎ সরকার’র পরিবারের লোকজন ৫০ থেকে ৬০ বছর ধরে জগন্নাথপুর উপজেলা রেজিস্টার অফিসের পুরোনো ভবনের এক পাশে দিয়ে পতিত ভূমি দিয়ে যাতায়াত করে আসছিলেন। গত ১১ আগস্ট সাব রেজিষ্টার অফিস চলাচলের রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। ফলে ওই বাড়ির লোকজন গৃহবন্দি হয়ে পড়েছেন।
ভুক্তভোগি পরিবারের বিশ্বজিত সরকার বলেন, এই রাস্তা দিয়ে প্রায় ৫০ থেকে ৬০ বছর যাবত চলাচল করে আসছে আমাদের পরিবারের লোকজন। রাস্তটি বন্ধ করে দেয়ায় আমরা গৃহবন্দি জীবন যাপন করছি। কারণ এই রাস্তা ছাড়ায় আমাদের চলাফেরার বিকল্প কোন রাস্তা নেই। পরিবারে আমরা দুই ভাই বেসরকারি চাকুরিজীবী এবং তিনজন শিক্ষার্থী রয়েছে। এই বন্দিদশা থেকে মুক্তি পেথে আমরা লিখিতভাব আবেদন করেছি।
জগন্নাথপুর সাব রেজিস্টার সুলতানা নাসরীন সুমী জানান, আমাদের অনুমতি না নিয়ে ছুটির দিনে তারা মাটি ভরাট করে দখলের চেষ্টা চালায়। অফিসের নিরাপত্তা রক্ষায় আমরা বেড়া দিয়েছি। এর পূর্বে এখানে বেড়া ছিল বলে তিনি দাবি করেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
- শালমারা গ্রামে যোগাযোগ সড়কের পাকাকরণ দাবি
- ছাতকে বিজিবি ও পাথর শ্রমিকদের সংঘর্ষে ৩ বিজিবি সদস্যসহ আহত ১৫


