যাদুকাটায় টাস্কফোর্সের অভিযানে ২০টি মেশিন ও পাইপ ধ্বংস

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত নদীর বিজিবি ক্যাম্প সংলগ্ন যাদুকাটায় পাথর উত্তোলনরত কোয়ারিতে সুনামগঞ্জ জেলা প্রসাশনের উদ্যোগে পুলিশ, বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে পরিবেশ প্রতিবেশ ধ্বংসকারী বালি উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি শ্যালো মেশিন ও প্রায় ৪শ’ ফুট পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯      
লাখ টাকা টাকা। টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন, জেলা প্রসাশনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.টি.এম মোর্শেদ, শাকিল আহমেদ ও স¤্রাট খীসা।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক হাফিজুর রহমান, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার নিজাম উদ্দিন, তাহিরপুর থানার এসআই ফরহাদ আলী, বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই অজয় কুমার রায়, টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই তপন কুমার দাশ, এএস আই পরিমল সরকার।