স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাথর কোয়ারীতে বালির নিচে চাপা পরে শাহজাহান মিয়া (৪৭) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মনগাও গ্রামের মৃত আ. মালেকের পুত্র। বুধবার বিকালে উপজেলার যাদুকাটা নদীতে এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকালে যাদুকাটা নদীর বুরহান উদ্দিনের পাথর কোয়ারীতে শ্রমিকরা কাজ করছিল। এসময় হঠাৎ করে কোয়ারীর পাড় ধসে পরে শ্রমিকদের উপর পরে যায়। এতে বালির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শাহজাহান মিয়া। এছাড়া আহত হয় আরো ২ জন শ্রমিক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
যাদুকাটা কোয়ারী
ব্যবস্থাপনা সমিতির সভাপতি উসমান গনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘যেখানে হাজার লোক কাজ করে সেখানে এরকম দুর্ঘটনা হতেই পারে। হঠাৎ করে বালি ধসে পড়ায় বালির নিচে পরে শাহজাহানের মৃত্যু হয়েছে। ’


