Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
যাদুকাটা নদীতে অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

যাদুকাটা নদীতে অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযানে অবৈধ বালু উত্তোলনের জন্য ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে সাড়ে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে অবৈধভাবে বালি উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধকরণে যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ইৎারাকৃত এলাকার বাহির হতে বালু উত্তোলন এবং সেভ মেশিন ব্যবহার করে বালি উত্তোলন করার অভিযোগে মোট ১০টি মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আরো ২টি মামলায় নদীর অননুমোদিত স্থান হতে বালি উত্তোলনের অভিযোগে ২ জন ব্যক্তির প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে এবং জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো ২০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সেভ মেশিনগুলোকে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান,পরিবেশ ও নদী রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।