আমিনুল ইসলাম, তাহিরপুর
আজ রবিবার থেকে যাদুকাটা নদীতে বালু পাথর মহালে বালু পাথর উত্তোলন কাজ শুরু হবে এমন সংবাদে যাদুকাটা নদীর আশপাশ এলাকার শ্রমিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
যাদুকাটা নদীতে ভারত সীমান্তের ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরজমিন গিয়ে লাল নিশান টানিয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা দখল নামা সমজিয়ে দেন। এসময় নদীর উভয় তীরে লাল নিশান টানিয়ে দেয়া হয়। যাতে কেউ নদীর তীর কেটে বালু পাথর উত্তোলন না করে।
শনিবার দুপুরে এ লক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, সুনামগঞ্জ প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর এসএম রেজাউল করিম, তাহিরপুর ভূমি অফিসের সার্ভেয়ার বাবুল চন্দ্র দাস, তাহিরপুর সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার, রাজর্ষি রায়, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার শাহীন আলম, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আমিনুল ইসলাম, ডিহিবিটি তহশীলের সহকারী তহশীলদার রুহুল আমিন, তাহিরপুর থানার এসআই শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে এ উপলক্ষে যাদুকাটা নদীর ইজারাদারের পক্ষ থেকে শুকরানা আদায় ও মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দুপুরবেলা যাদুকাটা নদী তীর বড়টেক নামক স্থানে এতে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি ও যাদুকাটা নদী বালু পাথর মহালের ইজারাদার সেলিম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, যাদুকাটা নদীর ইজারাদার আলহাজ¦ আজাদ হোসেন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, লাউড় বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাহিদ, বিশ^ম্ভরপুর বালু পাথর সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার প্রমুখ।
বক্তারা শ্রমিকদের উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, আপনার দেশীয় পদ্ধতিতে নদী থেকে বালু পাথর উত্তোলন করবেন। নদী তীর কেটে বালু পাথর উত্তোলন করা যাবে না। নদী তীর কেটে বালু পাথর উত্তোলন করলে প্রশাসন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কাজেই আপনারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বালু পাথর উত্তোলনের কাজ করবেন।
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, যাদুকাটা বালু, পাথর মহালে মামলাজনিত কারণে দীর্ঘ এক বছর ধরে বালু পাথর উত্তোলন কাজ বন্ধ ছিল। এতে এলাকার শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করেছে। আগামীকাল (আজ রবিবার) থেকে বালু পাথর উত্তোলন কাজ শুরু হবে এ সংবাদ শুনে এলাকার শ্রমিকসহ সকল পেশাজীবী মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
তাহিরপুর সদর ইউনিয়ন (ভূমি) উপসহকারী কর্মকর্তা রাজর্ষি রায় বলেন, ১৪২৮ বাংলা সনে যাদুকাটা নদী বালু পাথর মহাল খাজনা, ভ্যাট ও ট্যাক্স সহ ১১ কোটি টাকায় ইজারা দেয়া হয়েছে।


