স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীর ফাজিলপুর বালু পাথর মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি নৌকা আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন। আটককৃত নৌকার মধ্যে একটিকে আটক করা হয়েছে নদীর তীর কেটে বালু উত্তোলন করার অপরাধে অন্য দুটিকে আটক করা হয়েছে ফিটনেসবিহীন নৌকা চালানোর অপরাধে। আটককৃত নৌকাগুলোকে তাহিরপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন বলেন, যাদুকাটা নদীর ফাজিলপুর বালু পাথর মহালে বালু পাথর উত্তোলন কিছুতেই করতে দেয়া হবে না। বালু-পাথর মহালটি ইজারা না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
- দ.সুনামগঞ্জে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা
- জামালগঞ্জে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


