যানজট

শহীদনূর আহমেদ
সুনামগঞ্জ-সিলেট সড়কে দিন দিন বাড়ছে যানজট সমস্যা। সড়কের পাশে অবস্থিত বাসস্ট্যান্ড,বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট সংলগ্ন এলাকায়  যানজট সমস্যা প্রখট হয়ে দাড়িয়েছে। রাস্তায় অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট, ট্রাফিক আইন লঙ্ঘন, যত্রতত্র গাড়িপার্কিং, স্টেশন বা বাজারে যাত্রীর জন্যে অপেক্ষা, চালকদের একগুয়েমি এমন নানান কারণে যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ যাত্রী ও দায়িত্বরত ট্রাফিক   
 পুলিশ কর্মকর্তাদের।
জানা যায়,সুনামগঞ্জ-সিলেট সড়কের অবস্থিত লিলপুর বাজার, দিরাই রাস্তার মোড়,শান্তিগঞ্জ বাজার, পাগলা বাজার, বড়কাপন, জাউয়া বাজার, লামাকাজী, গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন ম্ােড়ে প্রায়ই সৃষ্টি হয় প্রখট জানজট । যানজটের কবলে  দুর্বিসহ ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। একবার যানজট তৈরি হলে খেসারত দিতে হয় ৩০ মিনিট থেকে ঘন্টার উপরে মূল্যবান সময়।
সড়কের পাশে পাগলা, জাউয়া, গোবিন্দগঞ্জ বাজার অবস্থিত হওয়ায় ওইসব স্থানে সড়কের উপরে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। রাস্তার উপরে অবৈধ  এই স্থাপনাগুলোর কারণে রাস্তা ছোট হওয়ায় যানজট তৈরি হয়। যাত্রীবাহী যানবাহনগুলোর দাঁড়ানোর নির্দিষ্ট স্থান না থাকায় চালকরা রাস্তার উপরেই পাকিং করছেন। পিছনে থাকা অন্য যানবাহনকে পাস না দিয়ে রাস্তায়ই যাত্রী উঠানামা করছেন বাস, লেগুনা, সিএনজি চালক ও হেল্পাররা। চালকদের আচরণ দেখে মনে হয় তারা ট্রাফিক আইনের তেমন ধার ধারেন না।অন্যদিকে স্ট্যান্ডে দাঁড়িয়ে কে কার আগে গাড়িতে যাত্রী উঠাবেন এ নিয়ে চলে প্রতিযোগিতা। যাত্রীবাহী বাসগুলোর কান্ডকারখানা আরো খারাপ। বিশালআকার দানবীয় দেহ নিয়ে যাত্রীর জন্যে রাস্তয় র্দীঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় বাজার বা পয়েন্টে । সুনামগঞ্জ- সিলেট মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। কোন কোন  পয়েন্টে ট্রাফিক পুলিশের বিকল্প কিছু স্পেশাল পুলিশ দেখা গেলেও তাদের উপস্থিতি সবসময় না থাকায় নিয়ন্ত্রণ হচ্ছে না সড়কের ট্রাফিক ব্যবস্থা। সড়কের এমন যানজট ব্যবস্থায় অতীষ্ট হয়ে পড়ছেন সাধারণ যাত্রীরা। যাত্রী যদি রোগী বা পরিক্ষার্থী কিংবা শিক্ষার্থী হয় তবে তাদের ভোগান্তি হয়ে থাকে বর্ণনাতীত।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের যানজটের কবলে আটকে থাকা আব্দুর রশীদ নামের এক যাত্রী বলেন, পাগলা বাজারে সবসময় যানজট লাগে। গাড়ির চালকরা রাস্তার উপরে গাড়ি পার্কিং করে। অন্য গাড়িকে পাস না দিয়া কে কার আগে যাত্রী তুলবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। একবার যানজট লাগলে ছাড়তে অনেক সময় লেগে যায়। সাইদুর নামে এক শিক্ষার্থী বলেন,আমি সিলেটের একটি কলেজে পড়ি। প্রায় সময় সকালে কলেজে যাওয়ার জন্যে তৈরি হই কিন্তু যানজটের কারণে সময় মত কলেজ ধরতে পারি না।
ট্রাফিক সার্জন সালাউদ্দিন কাজল বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অবস্থিত পাগলা, বড়কাপন, জাউয়া, গোবিন্দগঞ্জ পয়েন্টে রাস্তার উপরে অনেক অবৈধ দোকানপাট রয়েছে। যা প্রায়শই জানজট সৃষ্টি করছে। আর চালকদের অসচেতনতা তো আছেই। আমাদের ট্রাফিক বিভাগে অনেক লোকবলের অভাব। আমরা স্পেশাল পুলিশের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে যানজট ব্যবস্থা নিয়ন্ত্রণে  চালকেদের মানসিকভাবে সচেতন হতে হবে।
ছবিটি সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা বাজার থেকে তোলা।