যারা আলবদর রাজাকারদের হাতে পতাকা তুলে দিয়েছিল তাদের বিচার হবে- প্রধানমন্ত্রী

লন্ডন প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা যুদ্ধাপরাধী মানবতা বিরোধী আলবদর রাজাকারদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছিল তাদের বিচারও একদিন বাংলার মাটিতে হবে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেন্ট্রাল লন্ডনের তাজ হেটোলে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন বিএনপি ক্ষমতায় যেতে এখন দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।  তারা ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোশাদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যেতে চায়। ষড়যন্ত্রকারী আসলাম চৌধুরীর বিচারও তার নিজস্ব গতিতে চলবে। প্রধানমন্ত্রী ষঢ়যন্ত্রকারী ও দেশ বিরোধীদের ব্যাপারে নেতামর্কীদের সতর্ক থাকার আহবান জানান।
যুক্তরাজ্য আওয়ামীলীদের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য রাখেন ইউকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ সকালে প্রধানমন্ত্রী বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে হিথ্রো বিমান বন্দরে বিদায় জানান লন্ডস্থ বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ।