যুক্তরাজ্য প্রবাসি নেতা জগন্নাথপুরের ছানু মিয়া আর নেই

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিয়া আখতার হোসেন ছানু (৫২) আর নেই। (ইন্না… রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্বপরিবারে দীর্ঘ দিন ধরে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। কিছু ধরে তিনি তার মালিকাধীন ঢাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন। মরহুমের মৃত্যুর  খবর পেয়ে তার স্বজনরা বৃহস্পতিবার দেশে আসছেন। বৃস্পতিবার বাদ আসর শ্রীরাসমী গ্রামের  
মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম,এনামুল কবীর ইমন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সাবেক পিপি অ্যাড. শফিকুল আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।