যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাসিম’র কুলখানি আজ

স্টাফ রিপোর্টার
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, মরহুম আব্দুল হাসিম’র কুলখানি আজ বুধবার।
বিষয়টি নিশ্চিত করেছেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাসিম’র বড় ছেলে আবুল মনসুর জমসেদ। তিনি জানান, বুধবার বাদ যোহর নিজ বাসভবনে এতিম ও মিসকিনদের আপ্যায়ন করা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম ১৯৪৬ সালে সুনামগঞ্জ শহরের আরপিননগরে জন্মগ্রহণ করেন। তাঁরা দুই ভাই মালদার এবং আব্দুল হাসিম উভয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। গত ১৬ জুলাই শনিবার সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।