যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের পিতৃবিয়োগ বিএনপির শোক প্রকাশ

পাগলাবাজার প্রতিনিধি
জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের বাবা নূর উদ্দিন (৯০) বুধবার সন্ধ্যায় পশ্চিম পাগলার রায়পুর গ্রামে নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ৫ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের  
মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রওশন খান সাগর, আবদাল মিয়া, আরাফাত আলী, সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিন, যুগ্ম সাধারণ স¤পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম, বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, ছলিব নূর বাচ্ছু, রাহেল আহমদ, নূর মিয়া, শহিবুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক খলিলুর রহমান, বিএনপি নেতা নূর উদ্দিন, আসকির আলী, তোফায়েল আহমদ, ফখরুদ্দীন কনুশাহ, নূরুল ইসলাম, দিদার চৌধুরী।
শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির অপরাংশ। তারা হলেন, সহ-সভাপতি মহির উদ্দিন মহির, বিএনপি নেতা আব্দুল অদুদ, উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুবদল নেতা তুরণ খাঁন, বাহাউদ্দিন ইকবাল, রণজিৎ সূত্রধর, মুহিবুর রহমান মানিক। এক শোক বার্তায় তিনি শোকাহত পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মৃতের রুহের মাগফিরাত কামনা করেন।