স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিল বের হয়। মিছিলটি কালীবাড়ি পয়েন্ট ঘুরে পুনরায় পুরাতন বাসস্টেশনে এসে সভায় মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের সাবেক সভাপতি আনছার উদ্দিন ও সেলিম উদ্দিন, বর্তমান সহ সভাপতি আমিনুর রশিদ, তোফাজ্জল ইসলাম।


