যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন বাসস্টেশনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন, যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, জেলা যুবদলের সদস্য আকবর আলী, আজাদ মিয়া, শামসুদ্দোহা নবাব, রেজা, সোহেল মিয়া, কালার চান, আবুল কাশেম দুলু, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু প্রমুখ।
আলোচনা সভার পর যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।
এদিকে আনন্দ মিছিল, মিছিল পরবর্তী পথসভা ও সবশেষে কেক কেটে দক্ষিণ সুনামগঞ্জ যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাগলা বাজারে সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিনের নেতৃত্বে মিছিল ও পথসভা করে দলটির নেতা-কর্মীরা। এসময় প্রধান অতিথি আনছার উদ্দিন, যুবদলের সভাপতি সোহেল মিয়া বক্তব্য রাখেন। পরে পাগলা বাজারের দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কাটেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মহির উদ্দিন মহির, বিএনপি নেতা আব্দুল অদুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা তুরণ খাঁন, বাহাউদ্দিন ইকবাল, রণজিৎ সূত্রধর, মুহিবুর রহমান মানিক, আশরাফ মিয়া, কামাল মিয়া, শাফিক মিয়া, মো. আইনুল হুদা, সোয়েব আহমদ, কবির মিয়া, সিজিল মিয়া, নেছার আহমদ, রাফিক মিয়া, আহমদ রেফায়ী, জুবায়েল আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি শাফিক মিয়া, সাধারণ সম্পাদক শাহ আলম, পূর্ব পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি দিদার মিয়া, সাধারণ সম্পাদক সায়েখুল ইসলাম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি দিলোয়ার হোসেন জিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবর হোসেন বাবু, উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, খালেদ মিয়া, ইমরান হোসেন, রনি আহমদ, জোনাক আহমদ ও বিশ্বজিত দেব প্রমুখ।