যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানুষের উপর গুলি বর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এসময় পুলিশের বাধায় মুখে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সদর উপজেলা যুবদলের আহবায়ক জুলফিতার আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক রমজানুল করিম পাপন।
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারক ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মমীনুর রহমান পীর শান্ত’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাড. সাদিকুর রহমান স্বপন, যুবদল নেতা ময়না মিয়া, সদর উপজেরা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম দুলু, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহিম উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরাফাত আজিজ সজিব, সদস্য শাহ্ রাহুল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ বিকি, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম মিয়া, সদস্য সচিব সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক শাহ্নেওয়াজ সৌরভ মুবিন, পৌর ডিগ্রি কলেজের আহবায়ক ইয়াহিয়াসহ সদর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
-প্রেসবিজ্ঞপ্তি