যুব ইউনিয়ন সামাজিক সংঘের উদ্বোধন উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় সদর উপজেলার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কেটে সংগঠনের উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী।
সংবর্ধনা অনুষ্ঠানে ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
মোশাহিদ আলম মহিম’র পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাসুদা ইয়াছমীন, রাবারবাড়ী
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আহমেদ, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চৌধুরী মো. আবু শাহেদ, চ্যানেল এস’ প্রতিনিধি ফুয়াদ মনি প্রমুখ।
এসময় গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ এবং লক্ষণশ্রী ইউনিয়নের গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি


