জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ‘যুব কর্ম ও যুবদের ক্ষমতায়ন’ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও ১ মাস মেয়াদী পোষাক তৈরী (বিশেষ প্রশিক্ষণ) এবং ২১ দিন মেয়াদী ‘হারবাল মেডিসিন’ বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র, সাভার ঢাকা’র পরিচালনায় যুব সংগঠনের সদস্যদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মো. মনিরুল হাসান, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক (বাংলা বিভাগ) মো. জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমির আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ খান।
প্রধান অতিথি জনাব শেখ রফিকুল ইসলাম বলেন, অদক্ষ হাতে কোন কর্ম নেই। যুব সমাজকে কর্মের হাত তৈরী করতে হবে। সাধারণ শিক্ষার চেয়ে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব অনেক। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীর।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমেদ, এবং জেলা যুব প্রতিনিধি ও সেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক জনাব মো. মিজানুল হক সরকার সহ অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ।
যুব সংগঠনের সদস্যদের ‘যুব কর্ম ও যুবদের ক্ষমতায়ন’ বিষয়ক প্রশিক্ষণে ‘যৌতুক ও বাল্য বিবাহ রোধে যুব সমাজের করণীয় এবং মাদক ও ইভটিজিং বিষয়ে যুবদের সচেতনতা বিষয়ক বিশেষ সেশন নেন পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ।
সেশনে ১১ উপজেলার যুব সংগঠন থেকে ৫০ জন যুব প্রতিনিধি ও সফল আত্মকর্মী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি


