যুব জনতা দলের জেলা আহবায়ক কমিটির অনুমোদন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জনতা দলের সুনামগঞ্জ জেলার ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মো. আনোয়ার হোসেন শাহ আলী ও যুগ্ম-আহ্বায়ক মো. বাহার দেওয়ানে যৌথ স্বাক্ষরে সংগঠনের দলীয় প্যাডে শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মো. সাদিকুর রহমানকে আহ্বায়ক ও জাহিদুল উসলামকে সদস্য সচিব করা হয়েছে। অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আহমদ খান, শাহ আসাদুজ্জামান, মো. মারজান, নাসির হোসেন, শাহ নাইমুল হক প্রিন্স, মো. আলমগীর কবির, মো. ইয়াসিন, মো. বশির আহমদ, মো. সাদিক, জাহিদ হাসান অনিক, মো. শাকিল আহমদ, মো. বিল্লাল মিয়া, আহ্বায়ক সদস্য শাকিব হোসাইন জুয়েল, আবু তাহের ইমন, রিয়াদ হোসেন পীর, জাবেদ মিয়া, মো. সাজ্জাদ হোসেন, মো. নাহিদুল ইসলাম, মো. আবু আক্কাস, মো. সহিদুর রহমান, মো. জহির আলম ও মো. সোহাগ ভূঁইয়া।