যুব জমিয়তের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
মাও. আব্দুল বারীকে সভাপতি ও মাও. আরশাদ নোমানকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা যুব জমিয়তের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাফিজ মনিরুল ইসলাম, মাও. আব্দুস শহীদ, মাও. মিজানুর রহমান, যুগ্ম  সম্পাদক হাফিজ আবু হানিফা নোমান, সহ-সাধারণ সম্পাদক মাও. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. আরিফ রব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রকিব, প্রশিক্ষণ সম্পাদক মাও. ওবায়দুল্লা আমিন, অর্থ সম্পাদক মাও. জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মাও. মতিউর রহমান, সহ-প্রচার সম্পাদক মাও. ইমরান আহমদ, সাহিত্য সম্পাদক মাও. বাহাউদ্দিন আসআদ, দপ্তর সম্পাদক মাও. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক লুৎফুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক রশিদ আহমদ রেনু, পাঠাগার সম্পাদক মাও. আসহাব উদ্দিন, সদস্য হাফিজ এখলাছুর রহমান, মাও. মাহমুদুল হাসান, ক্বারী ইসলাম উদ্দিন, মাও. সাইদুর রহমান, মাও. রহিম উদ্দিন, মাও. শিব্বির আহমদ প্রমুখ।
কমিটি গঠন উপলক্ষে সোমবার ওয়েজখালীতে জেলা জমিয়তের কার্যালয়ে মাও. আব্দুল বারীর সভাপতিত্বে ও যুবনেতা আরিফ রব্বনীর পরিচালনায় কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. তাফাজ্জুল হক আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও দ. সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়বুর রহমান চৌধুরী।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও. আব্দুল হাই, মাও. মুহাম্মদ এমদাদুল হক, হাফিজ মনিরুল ইসলাম, মাও. আরশাদ নোমান, মাও. শিব্বির আহমদ, মাও. হাফিজুর রহমান মারুফ, মাও. সেলিম আহমদ, মাও. মোস্তাক আহমদ খান প্রমুখ।