সু.খবর ডেস্ক
এইচএসসি পরীক্ষার ফলাফলের মূল্যায়ন নিয়ে কোনো পরীক্ষার্থীর আপত্তি থাকলে তাঁরা পর্যালোচনার (রিভিউ) আবেদন করতে পারবেন। আগামীকাল রোববার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এই রিভিউর আবেদন করতে হবে। শনিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে এসএমএম করতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: REV <Space> Dha, <Space> ১২৩৪৫৬ এসএমএস করুন ১৬২২২ নম্বরে।
এরপর ফিরতি এসএমএসে একটি পিন নম্বর দেওয়া হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে পিন নম্বর লিখে <Space> দিয়ে যোগাযোগের নম্বর (যেকোনো অপারেটরের নম্বর) দিয়ে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: REV <Space> YES, <Space> নম্বর <Space> মোবাইল নম্বর এসএমএস করুন ১৬২২২ নম্বরে। শিক্ষার্থীপ্রতি আবেদন ফি ১২৫ টাকা। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সূত্র : প্রথমআলো


