স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সকল প্রকার যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
রবিবার বিকেল ৫টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী।
সাধারণ সম্পাদক শরীফা আশরাফী শম্পা’র সঞ্চালনায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী, আন্দোলন সম্পাদিকা সুজাতা তালুকদার, লিগ্যাল এইড সম্পাদিকা রাশেদা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, যৌন হয়রানি প্রতিরোধে প্রতিটি পাড়ায় সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। অপরাধির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আর এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না। বক্তাগণ, এ ধরণের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।


