রকেট এজেন্ট মিট অনুষ্ঠিত

রকেট-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর উদ্যোগে সুনামগঞ্জ জেলার এজেন্টদের নিয়ে মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরিয়া ম্যানেজার মোহাম্মদ ছবদর আলী’র পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রকেট-ডিবিবিএল জোনাল ম্যানেজার মো. ওয়াজেদ আলী। বিশেষ অতিথি ছিলেন রিজিওনাল ম্যানেজার দেওয়ান তৌহিদুল ইসলাম, কমপ্লায়েন্স ম্যানেজার মো. ফছিউল আলম, রকেট-ডিস্ট্রিভিউটর শাহ আলম সাগর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবায় রকেট-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং এর গুরত্ব নিয়ে আলোচনা হয় এবং এর প্রযুক্তিগত সেবা আরো মানুষের দোড়গোড়ায় সহজে কিভাবে পৌঁছে দেয়া যায় তার উপর আলোকপাত করা হয়। রকেট’র একাউন্ট এর মাধ্যমে সাধারণ লেনদেনসহ বিদেশ থেকে টাকা গ্রহণ, মোবাইলে রিচার্জ, বিভিন্ন বিল পরিশোধ ও সুনামগঞ্জ পৌরসভার পানির বিল পরিশোধ করা যায় বলে জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)