উড়াল প্রকাশ থেকে প্রকাশিত কবি ও প্রভাষক মো. ফজলুল হক দোলন-এর ‘রক্তের ছাপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার উড়াল প্রকাশ-এর ‘খোলা জানালা’ হল রুমে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। গাঙচিল সাহিত্য আড্ডায় লেখক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়। বিশেষ অতিথি সমাজসেবি হাজি মুক্তার আলী, দৈনিক আজকের সুনামগঞ্জ সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, উড়াল প্রকাশ-এর স্বত্তাধিকারী কবি ও কথা সাহিত্যিক আলী সিদ্দিক, লেখক ও প্রভাষক মো. মশিউর রহমান, গাঙচিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কবি ওবায়দুল মুন্সী, কবি ও গীতিকার উৎপল কুমার তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তর্য রাখেন, গীতিকার সৈয়দ আহমেদ, মাহফুজ আহমদ, কবি তৈয়বুর রহমান, কবি ও সাংবাদিক মো. জাকির হোসেন রাজু প্রমুখ।
উল্লেখ্য মাসিক সুরমার মোহনা সাহিত্য ম্যাগাজিনেরও মোড়ক উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- জগন্নাথপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে যুবলীগের প্রস্তুতি সভা
- দিরাই-শাল্লার নিরুত্তাপ নির্বাচনে উত্তাপ সঞ্চার


