রঘুনাথপুর স. প্রা. বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পাগলাবাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নে রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোক্তার আলী। প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জোনাক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও সংগঠনের সভাপতি মুহিবুর রহমান মানিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিতালী রানী দাস, সহকারী শিক্ষিকা কল্পনা আক্তার, সংগঠনের সদস্য শাহাদাৎ হোসেন, রোকসানা বেগম, ফুলতারা বিবি, সাহেলা বেগম, সাবেক পরিচালনা কমিটির সদস্য আকবর আলী।