Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ঈদ আনন্দ আড্ডা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটারের ঈদ আনন্দ আড্ডা

স্টাফ রিপোর্টার
রঙ্গালয় সুনামগঞ্জ থিয়েটার এর আয়োজনে ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সুনামগঞ্জ রিভারভিউর উন্মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়। আড্ডায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
এর আগে সুনামগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী সৃজন মোহাম্মদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
আরও বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আবেদীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, থিয়েটার একুশের সভাপতি পল্লব ভট্টাচার্য্য। বিকালে শুরু হওয়া সংগীত ও নৃত্যানুষ্ঠান চলে রাত ৯ টা পর্যন্ত।