Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
রড দিয়ে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

রড দিয়ে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত তরুণ পিয়ার মোহাম্মদ (১৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের আব্দুল কালাম হাবুলের ছেলে পিয়ার মোহাম্মদ কোরবানির গরু কেনার ১ লাখ নিয়ে উপজেলা সদরের জগন্নাথপুর বাজার থেকে যাত্রীবাহী লেগুনা যোগে সাদিপুর পয়েন্টে নামেন। সেখান থেকে জগদ্বীশপুর গ্রামের সড়কে নির্মাণ চলমান থাকায় হেঁটে গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিপুর নামক এলাকায় মেশিনঘরের নিকটে পৌঁছামাত্র সাদিপুর গ্রামের আব্দুল কাহারের ছেলে ইয়ামিন মিয়ার (১৭) নেতৃত্বে ৩/৪ জন যুবক পিয়ারের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে নগদ এক লাখ টাকা ও একটি স্যামসং মোবাইলফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে স্বজনরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করে আইনানুত ব্যবস্থা গ্রহণে কাজ করছে।