রফিনগর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দিরাই সংবাদদাতা
দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং ও ভোলায় ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উচ্চ বিদ্যালয় মাঠে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহেদ মিয়া।
ইউপি যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান ও ছাত্রদল নেতা জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, বিএনপি নেতা বকুল মিয়া, বদরুল ইসলাম, হাজী লুৎফর রহমান, কাদির মিয়া।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সদরুন্নুর মিয়া, সাধারণ সম্পাদক ফারুক সরদার, জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব চৌধুরী, দিরাই উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া তালুকদার, রফিনগর ইউনিয়ন ছাত্রদল নেতা মহসিন মিয়া, তপু আল হাসান, ওয়াসিম মিয়া প্রমুখ।