রবিবার তাহিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ত্রাণ সামগ্রী তাহিরপুর উপজেলা সদরে এসে পৌঁচেছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৪ মেট্রিক টন চাল,১ মেট্রিক টন ৭৮০ কেজি আলু,৯শ কেজি পিয়াজ,৮শ পিছ সয়াবিন তৈলের বোতল ও ৮শ পিস লাইফবয় সাবান। এ সকল ত্রাণ সামগ্রী উপজেলার ৭টি ইউনিয়নের ৮শ হতদরিদ্র পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ এলাকাতে পৌঁছে দেয়া হবে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,রবিবার তাহিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে তিনি নিজে উপস্থিত হয়ে হতদরিদ্র পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।