Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
রবিবার ব্যাংক বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেন ৩টা পর্যন্ত – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

রবিবার ব্যাংক বন্ধ, সোম-মঙ্গলবার লেনদেন ৩টা পর্যন্ত

সু.খবর ডেস্ক
আগামী রবিবার ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়, আগামী রবিবার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। এবং সোমবার ও মঙ্গলবার ব্যাংক লেনদেন চলবে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে চারটা পর্যন্ত।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।
এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার।
সূত্র : ঢাকাটাইমস