রমজান উপলক্ষে শান্তিগঞ্জে অর্থ সহায়তা প্রদান

শান্তিগঞ্জ অফিস
শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে আক্তাপাড়া মিনাবাজার আল—হেরা একাডেমীর হল রুমে শতাধিক পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় অর্থ সহায়তা প্রদান করে থুরুক হেলপিং হেন্ডস।
হুসবান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভালন্টিয়ার রাজা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল—হেরা একাডেমীর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক হাফিজ আবু খালেদ, ভলান্টিয়ার মোহাম্মদ আলী চৌধুরী, আব্দুর রাজ্জাক চৌধুরী রুবেল, ইমন চৌধুরী, হাফিজ কামরুল ইসলাম, সাদ্দাম আহমদ, তানভীর আহমাদ চৌধুরী প্রমুখ।