রাজগোবিন্দ স্কুলে জাতীয় সংগীত ও বাংলা সংগীত প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শহর ও শহরতলীর ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে জাতীয় সংগীত ও বাংলা সংগীত প্রশিক্ষণ কর্মশালা। সপ্তাহব্যাপি কর্মশালার অংশ হিসাবে ৪র্থ দিন মঙ্গলবার অনুষ্ঠিত হয় শহরের রাজগোবিন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সন্তোষ কুমার চন্দ ও তুলিকা ঘোষ চৌধুরী। যন্ত্র সহযোগিতায় ছিলেন অমিত বর্মণ। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন, প্রধান শিক্ষিকা রাছমিন বেগম চৌধুরী, সদস্য প্রণতি রায় ও জাহাঙ্গীর আলম।   
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।