রাজনীতিবিদ ছানু মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

জগন্নাথপুর অফিস
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাপলা ইয়ুথ ফোর্সের চেয়ারম্যান ছানু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী তাঁর নিজগ্রাম শ্রীরামসিতে পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দুপুরে এলাকার বিশিষ্ট মুরব্বী  হারুন মিয়ার সভাপতিত্বে ও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেহবুবের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিসিবির পরিচালক মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ নেতা জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, সিলেট ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি হামিদুর রহমান বাচ্ছু, সেক্রেটারী কুহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির, যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদ, ছাত্রলীগ নেতা তানভীর আলম পিয়াস, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা হুমায়ুন খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল বলেন, ‘ছানু মিয়া ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কর্মের মধ্যে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।’  বিকেলে বিশিষ্ট মুরব্বী আবাব মিয়ার সভাপতিত্বে পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক লিটন আহমদ, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, মুহিবউদ্দিন সেলিম, মহানগর ছাত্রলীগ নেতা লিমন এষ, ফ্রান্স ছাত্রলীগ সহ-সভাপতি মিলাদ মজুমদার প্রমুখ।