রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আজ ছাতকে আসছেন

ছাতক প্রতিনিধি
বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান আজ বুধবার এক সরকারী সফরে ছাতকে আসছেন। সরকারী সফর ছাড়াও তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সিলেট সার্কিট হাউজ থেকে বুধবার সকাল ৯টায় সড়ক পথে ছাতকের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টায় ছাতক শুল্ক স্টেশন      
এবং ভ্যাট সার্কেল অফিস পরিদর্শন করবেন তিনি। সকাল সাড়ে ১০টায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বলে তার একান্ত সচিব শামছুল ইসলাম স্বাক্ষরিত সরকারী এক সিডিউল থেকে জানা গেছে। পরে ছাতক বহুমুখী মডেল হাইস্কুল মাঠে আয়োজিত ছাতক লাইমষ্টোন ইম্পোর্টাস এন্ড সাপ্লায়ার্স গ্রুপের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর ১২ টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে ছাতক ত্যাগ করবেন।