রাজানগর হাইস্কুলের বর্ষপূর্তির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার রাজানগর কৃষ্ণচন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ১১৪ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুপালী চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক সুর্যসেন দাস ও এলাকার জুনায়েদ মিয়ার যৌথ পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান    
তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ রঞ্জন সরকার, সহকারি প্রধান শিক্ষক চন্দ্রসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুর রহমান, সহ সভাপতি প্রভাত চন্দ্র তালুকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহরলাল সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য নিহার চৌধুরী, অবসরপ্রাপ্ত সৈনিক সিরাজুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদি রঞ্জন তালুকদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মুক্তিপাশা, শিক্ষক রউফ মিয়া, অভিভাবক সখিচরণ দাস, বজলুল হোসেন প্রমুখ। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য ও ছাত্র-ছাত্রীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আগামী ২ নভেম্বর বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন ও সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়।