স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে নতুনপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে রাধাগোবিন্দের ঝুলন যাত্রা সমাপনী মহোউৎসব অনুষ্ঠিত হবে আগামী সোমবার। অনুষ্ঠানের উদ্বোধন করবেন গোবিন্দ কুমার পাল ও বিপুল ভট্টাচার্য্য। সন্ধ্যা ৬টায় পাঠ কীর্ত্তন ও সন্ধ্যা আরতি, সাড়ে ৭টায় শ্রীমদভাগবত প্রবচন। প্রবচন করবেন বৃন্দাবনের শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজী মহারাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, কৃষ্ণ অনুরাগী জাগ্রত য্বু সংঘ সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা মনোজ বিকাশ দেবরায় ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি হিমাদ্রী রায়।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমদভাগবত প্রবচন। এছাড়াও প্রতিদিন সকাল ১০টায় দীক্ষাদানের ব্যবস্থা থাকবে।
- ষোড়শ সংশোধনী যতবার বাতিল হবে সংসদে ততবারই পাস করা হবে
- ম্যারাডোনার অনুষ্ঠান বাদ দিয়ে সিলেট বিশ্ব সম্মেলনে যাবেন ডা. কালী প্রদীপ চৌধুরী


