রাধারমণ সংগীত উৎসব শুরু ১৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার
রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাধারমণ সংগীত উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে আগামী ১৭, ১৮ ও ১৯ নভেম্বর তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন    
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
রাধারমণ সংগীত উৎসবের প্রধান পৃষ্ঠপোষক আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
তিন দিনব্যাপী রাধারমণ সংগীত উৎসবে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নবিগঞ্জ, শ্রীমঙ্গল এবং ঢাকার শিল্পীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন বিকাল ৫টায়।