আলী আহমদ, জগন্নাথপুর
মুক্তিযোদ্ধের স্মৃতি বিজরিত জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন। এক সময়ের নৌ-বন্দর খ্যাত কুশিয়ারা নদীর তীরে গড়ে ওঠা এই ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী হিসেবে ১০ জনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজলুম হক, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ, আওয়ামী লীগ শাহ জামাল উল্লাহ মুক্তার, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা ছালিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আশিক মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি ছালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহীর আলী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আটজন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চান। অপর দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন।
স্থানীয়রা জানান, নির্বাচনকে কেন্দ্রে করে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা দেখা দেয়। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে শুরু হয় প্রার্থীদের মধ্যে দৌঁড়ঝাঁপ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত নারী সদস্যে পদে সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে রয়েছেন।
এদিকে ক্ষমতাসীন দলের টিকিট নিশ্চিত করতে তৎপর হয়ে ওঠেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রত্যাশিরা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় পযায়ে চলছে তদবির এবং জোর লবিং। ইতিমধ্যে তৃর্ণমূল আওয়ামী লীগের সভা থেকে আটজনের নাম প্রস্তাব করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া বলেন, তৃর্ণমূল থেকে প্রস্তাবিত সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা আমরা জেলা কমিটির নিকট হস্তান্তর করেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, প্রত্যাহার ৬ ডিসেম্বর এবং আর প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীতপ্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী সামছুল ইসলাম।
- আওয়ামী লীগের মাথা ব্যথা বিএনপি ও বিদ্রোহী প্রার্থী
- নিজ গ্রামে সম্মাননা পেলেন সাংবাদিক নেতা ছামির মাহমুদসহ কৃতিজনেরা


