জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা নৌকার পক্ষে প্রচারণা নেমেছেন। তিনি রবিবার জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী সহিদুল ইসলাম রানার সমর্থনে নৌকার পক্ষে ইউনিয়নের ভোটারদের নিকট প্রচারণা শেষে স্থানীয় দলীয কার্য্যালয়ে এক সভায় মিলিত হন।
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্য্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনফর উল্লা, মবশ্বির আলী, আবু তাহের মজনু, শাহিন তালুদকার, আলতাবুর রহমান, সাজাদ রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, যুবলীগ নেতা রমজান আলী ছানা, হুমায়ুন আহমদ তালুকদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাজমুল হক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু, মৎস্যজীব লীগ নেতা আরাফাত আলী, স্বেচ্ছাসেবক লীগ মোতাহার আলী প্রমুখ।


