জগন্নাথপুর অফিস
বাংলাদেশ আওয়ামী-যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে র্যালিটি রানীগঞ্জ বাজার এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউপি সদস্য নাজমুল হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজীব তালুকদার এবং যুবলীগ নেতা দোলনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দার আলী, সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সভাপতি সালেহ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ন যুগ্ম সম্পাদক এম, মোতাহীর আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান হিবলু প্রমুখ।


