জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর দক্ষিণ পাড়ে পল্লী বিদ্যুৎতায়নের সংযোগ প্রদানের লক্ষে উদ্বুদ্বকরণ সভা রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাণীগঞ্জ ইউনিয়নের ১২ টি গ্রামে বিদ্যুৎতায়নের লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার গণেশ চন্দ্র দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রিটেইনার প্রকৌশলী হুমায়ুন কবীর।
সভায় পলী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, প্রতিটি গ্রামে সরকারের পল্লী বিদ্যুতায়নের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও রাণীগঞ্জ ইউনিয়নের সকল গ্রামে বিদ্যুৎ সংযোগের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আলীপুর গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। পাইলগাঁও ইউনিয়নের ১২ টি গ্রামে মাস খানেকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। রাণীগঞ্জ ইউনিয়নের ১২ টি গ্রামে অক্টোবরের ২৫ তারিখ থেকে সংযোগ চিহ্নিতকরণের কাজ শুরু হবে।
তিনি বলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় সম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই এলাকায় সংযোগ প্রদানের জন্য আমরা অগ্রাধিকার প্রকল্প গ্রহণ করেছি।
স্থানীয় ইউ পি সদস্য নাজমুল হকের পরিচালনায় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন শিক্ষক হাজী নূরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা আবু তাহের মজনু,শাহজাহান সিরাজী,অধ্যাপক শাখাওয়াত হোসেন আজাদ,আতাউর রহমান মেম্বার,শহিদুর রহমান মোসাহিদ,শামসুল মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা আল মামুন।


