রানীগঞ্জ ৯নং ওয়ার্ডকে স্যানিটেশন মুক্ত ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ ও দোস্তপুর ডেভলাপমেন্ট প্রজেক্টের যৌথ অর্থায়নে ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে শতভাগ স্যানিটেশন মুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারমান আকমল হোসেন।
এ উপলক্ষে এলাকাবাসী উদ্যোগে দোস্তপুর গ্রামে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা’র সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল জলিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুক্তরাজ্য প্রবাসি সাজুল মিয়া।   
এছাড়াও বক্তব্য রাখেন, ৮ নং ওর্য়াডের ইউপি সদস্য মিলাদ মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়া, এলাকাবাসীর পক্ষে হাজী সুবা মিয়া, ডা: ফয়সল হোসেন, হরুফ মিয়া, শেফু মিয়া, মামুর মিয়া, রেনু মিয়া, আব্দুল কাহার, অজু মিয়া প্রমুখ।
পরে ৬ জন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।