রাষ্ট্রপতির সফর সঙ্গীরা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের রাষ্ট্রীয় সফরসঙ্গী হয়ে এসেছিলেন বঙ্গভবনের কর্মকর্তাসহ রাষ্ট্রপতি পরিবারের একাধিক সদস্য। সুনামগঞ্জে তাঁর সাথে এসেছিলেন আপন ভাই মো. আব্দুল হক, ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহমদ তৌফিক, ছেলে রাসেল আহমদ তুহিন, বঙ্গভবনের প্রধান কন্ট্রোলার মো. খায়রুল আমিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. নিয়ামুল গনি চৌধুরী, প্রেস সচিব জয়নাল আবেদীন, সহকারি একান্ত সচিব মো. আব্দুল হাই,  প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমানসহ আরো অনেকে কর্মকর্তাগণ।