রাষ্ট্রপতির সাথে আইনজীবী সমিতির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। সোমবার বিকাল সাড়ে ৫টায় সার্কিট হাউজে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
এসময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর কাছে হাওর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না করা, কর্মকর্তা-কর্মচারী, পিআইসি, ঠিকাদারদের অবহেলা, গাফিলতি ও দুর্নীতির কারণে ফসল তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়ে স্মারকলিপি      
এবং সুনামগঞ্জ জেলায় রাষ্ট্রপতির আগমনের জন্য মানপত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড.ফজলুল হক আছপিয়া, অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. বজলুল মজিদ চৌধূরী খসরু, অ্যাড.সত্যব্রত রায়, প্রদীপ কুমার নাগ, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম, পি.পি খায়রুল কবির রুমেন, ম্পেশাল পি.পি অ্যাড. নান্টু রায়, অ্যাড. মাসুক আলম, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. শুকুর আলী, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অ্যাড. মো. শামছুল করিম হিরন, অ্যাড. রীতা বেগম, অ্যাড. রুহুল আমিন প্রমুখ।