রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা রহমত আলীর দাফন সম্পন্ন

সদর  হাসপাতালের কর্মচারী মুক্তিযোদ্ধা রহমত আলীকে রাষ্ট্রীয় সম্মান প্রর্দশন শেষে শনিবার বাদ যোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সাবেক সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ, সিভিল সার্জন (অবসরপ্রাপ্ত) ডা. আব্দুল হাকিম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, কাউন্সিলার মো.ফজর নূর, সাবেক কাউন্সিলার মো.সমরাজ মিয়া, কাউন্সিলার সুজাতা রায়, সোনালী ব্যাংক ব্যবস্থাপক মো.আবুল ফজল, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সমকাল সুহৃদ সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি