রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান, এসআই সাইদুল হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং গ্রামবাসী সালাম প্রদর্শন করেন। মরহুমের নামাজে জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শরিক হন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তাঁরা শোক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার-বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের মৃত রহম আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭০) সোমবার সকাল ৬ ঘটিকার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।