সু.খবর ডেস্ক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রের ভালোমন্দ সব বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার স্বাধীনতা সংসদ সদস্যদের রয়েছে। তাই সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। বুধবার দুপুরে ঢাকার সাভারে বাংলাদশে লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) সাব রেজিস্ট্রারদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার বিষয়ে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আন্তরিকতায় নিবন্ধন পরিদফতরকে অধিদফতরে উন্নীত করা হচ্ছে এবং বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির পর অর্থ মন্ত্রণালয়ও সম্মতি দিয়েছে এবং আশা


