স্টাফ রিপোর্টার
রিক্সা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ২১০ জন রিক্সা শ্রমিককে কম্বল বিতরণ করা হয়।
আলফাত উদ্দিন আহমদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্ট’র আয়োজনে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. রাশিদ আলী’র সভাপতিত্বে ও জেলা উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা উদীচী সভাপতি শীলা রায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রমেন্দ্র কুমার দে মিন্টু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমেদ।
- বাংলাদেশ অটো-মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভা
- আমেরিকা প্রবাসী চিকিৎসক শাল্লার জন্মস্থানে দিলেন চিকিৎসা সেবা


