রিপোর্টাস ইউনিটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র ৩য় বর্ষ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন, অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এছাড়াও মোবাইল ফোনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর।
অনুষ্ঠানে শুরুতে সদ্য প্রয়াত আরটিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী’র স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।