স্টাফ রিপোর্টার
‘নাটক আমাদের আমরা মানুষের’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম বারের মতো মঞ্চস্থ হলো নাটক ‘রিমান্ড’। আইনের অপব্যবহার রোধ, নিরীহ মানুষদের বিনা কারণে শাস্তি না দেওয়া, সঠিকভাবে আইন প্রয়োগের মাধ্যমে মানুষের সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করা এসব বিষয় তুলে ধরা হয় নাটকের মাধ্যমে। নাটকটি রচনা করেছেন আবিদ খান হৃদয় এবং নির্দেশনায় ছিলেন দেবাশীষ তালুকদার শুভ্র।
রবিবার সন্ধ্যায় পৌর চত্ত্বরে সুনামগঞ্জ প্রসেনিয়ামের আয়োজনে নাটক শুরুর পূর্বে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংস্কৃতি সংগঠক অনিশ তালুকদার বাপ্পু। নাটকটিতে অভিনয় করেন, সাদেকুর রহমান সনি, জুবাইর আহমদ খান, বশির খান, আনোয়ার হোসেন বরাত, ফয়সাল, আরিফ, তন্দ্রা, রুবাইয়া, তিথি, চৈতী, পাখি, ইমন, তানভীর, লিখন, রকি, মাহফুজ, আলাউর রহমান, সৌরভ, সাব্বির প্রমুখ।


